শুভেন্দুর শপথের মাঝেই কালীঘাটে উত্তেজনা, মমতার বাড়ির সামনে স্লোগান, নামল কেন্দ্রীয় বাহিনী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

শুভেন্দুর শপথের মাঝেই কালীঘাটে উত্তেজনা, মমতার বাড়ির সামনে স্লোগান, নামল কেন্দ্রীয় বাহিনী


 ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ চলছে, ঠিক সেই সময়েই দক্ষিণ কলকাতার কালীঘাটে তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যান একদল বিজেপি কর্মী ও সমর্থক। স্লোগান, বাইক মিছিল এবং হইচইয়ে মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

শনিবার সকালে শপথ অনুষ্ঠান চলাকালীন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাইক নিয়ে হাজির হন কয়েকজন বিজেপি সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে স্থানীয় পুলিশ এগিয়ে এলেও পরে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

ভোটের ফল ঘোষণার পর থেকেই কালীঘাটের নিরাপত্তা ব্যবস্থায় কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। দীর্ঘদিন ধরে থাকা গার্ডরেল সরানো হয়, কমানো হয়েছিল পুলিশ মোতায়েনও। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রোটোকল বহাল রাখা হয়েছে। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও নিরাপত্তার কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছিল।

এদিন আরেকটি বিষয় নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও কিছু সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমের পরিচিতিতে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবেই উল্লেখ করা ছিল। পরে অবশ্য সেই তথ্য সংশোধন করা হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শনিবারের ঘটনা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত। একদিকে ব্রিগেডে নতুন সরকারের উত্থান, অন্যদিকে কালীঘাটে উত্তেজনা— সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে এক নতুন ও

No comments:

Post a Comment

Post Top Ad