ছাগল চাষ থেকে বিলাসবহুল ফ্ল্যাট—তল্লাশিতে অবাক পুলিশ, শিবপুরে নতুন বিতর্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

ছাগল চাষ থেকে বিলাসবহুল ফ্ল্যাট—তল্লাশিতে অবাক পুলিশ, শিবপুরে নতুন বিতর্ক


 ভোটের ফল প্রকাশের পর ৭ মে শিবপুরের চওড়া বস্তি এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার হাওড়া জেলা সভাপতি সিকান্দার খানের বাড়ি ও আশপাশের পাড়ায় বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বরে এখনও পলাতক বলে জানা গেছে।

এরপর গত শুক্রবার শিবপুরের শীল বস্তি এলাকায় শামিম আহমেদের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। সেই সময় তাঁর ফ্ল্যাটের ভেতরের বিলাসবহুল সাজসজ্জা ও বিপুল মূল্যের আসবাব দেখে পুলিশ আধিকারিকরাও অবাক হয়ে যান বলে জানা যায়। তদন্তকারীরা আরও দাবি করেছেন, বাড়ির ভেতরে এমন কিছু অংশ পাওয়া গেছে যা দেখে গোপন সুড়ঙ্গ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তল্লাশির সময় পুরো ঘটনাস্থলের ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শামিম আহমেদ হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাঁর বিপুল সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন উঠছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শামিমের স্ত্রী শামিমা বানো ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাওড়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলর ছিলেন। সেই সময় থেকেই শামিমের সম্পত্তি বৃদ্ধি পেতে শুরু করে বলে অভিযোগ। পরবর্তী সময়েও তিনি বিভিন্নভাবে সম্পত্তি বাড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে।

শামিম আহমেদের বিরুদ্ধে শিবপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দাঙ্গা উসকানো এবং বেআইনি অস্ত্র সংক্রান্ত অভিযোগে তাঁর বিরুদ্ধে পূর্বেও তদন্ত হয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফেও তাঁর বিরুদ্ধে মামলা থাকার কথা জানা যায়। অতীতে তিনি গ্রেপ্তার হয়ে জেলেও ছিলেন বলে দাবি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি খবর আসে শিল বস্তির ওই ফ্ল্যাটের ছাদে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে ফ্ল্যাটে তালা দেখতে পায়। পরে ছাদে উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। তখনই দুই তলা ও তিন তলার বিলাসবহুল ফ্ল্যাট, সাজানো ঘর এবং ছাদে বাগানসহ নানা চমকপ্রদ দৃশ্য ধরা পড়ে।

আরও জানা গেছে, পাশের একটি ফ্ল্যাটের ছাদে পশুপালনের মতো ব্যবস্থা করে ছাগল রাখা হয়েছিল, যা নিয়েও প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে।

এই ঘটনায় সিকান্দার খান দাবি করেছেন, এলাকায় শামিম আহমেদ দীর্ঘদিন ধরে প্রভাবশালী দুষ্কৃতী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, জমি দখল, তোলাবাজি এবং অবৈধ নির্মাণসহ একাধিক বেআইনি কাজে জড়িত ছিলেন শামিম। এমনকি তাঁদের ওপর হামলা এবং প্রাণনাশের চেষ্টার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, শামিম আহমেদের একাধিক রাজনৈতিক সংযোগের ছবি প্রকাশ্যে আসায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে। এখন শামিম কোথায় আছেন তা নিয়ে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য 

No comments:

Post a Comment

Post Top Ad