আসানসোল: ভোট গণনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। রিপোর্ট তলব কমিশনের।
জানা যায়, সোমবার বিজেপি কর্মীরা তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জয় শ্রী রাম । পাল্টা তৃণমূল কর্মীরাও জয় বাংলা স্লোগান দেন । স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আর বচসা মুহূর্তেই বদলে যায় মারপিটে, শুরু হয় ব্যাপক ভাঙচুর। অভিযোগ, বিজেপির কর্মীরা ক্যাম্পে ঢুকে তৃণমূলের ওপর হামলা চালায়।
আরও অভিযোগ, ক্যাম্পে থাকা তৃণমূল নেতা-কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এদিকে, ঘটনার উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, তৃণমূল প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সুবোধ অধিকারীকে মারধর করা হয় বলে অভিযোগ। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বীজপুরেল তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী। মেরে সুবোধের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, দুই তৃণমূল প্রার্থীকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বাংলায় ২৯৩টি আসনে চলছে ভোট গণনা। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এই আবহেই এই হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে।

No comments:
Post a Comment