নিজের শক্ত ঘাঁটিতেই পরাজয় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের, তামিলনাড়ুতে বিজয়ের দলের জয়জয়কার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

নিজের শক্ত ঘাঁটিতেই পরাজয় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের, তামিলনাড়ুতে বিজয়ের দলের জয়জয়কার


ন্যাশনাল ডেস্ক, ০৪ মে ২০২৬: তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী তথা শাসক দল ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন কোলাথুর আসনে পরাজিত হয়েছেন। কোলাথুর আসনটি স্ট্যালিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে তিনি টানা তিনবার (২০১১, ২০১৬ এবং ২০২১) জয়ী হয়েছিলেন। তিনি অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রার্থী তথা নিজের দীর্ঘদিনের সহযোগী ভি.এস. বাবুর কাছে পরাজিত হন। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এম.কে. স্ট্যালিন এআইএডিএমকে-র আদি রাজারামকে পরাজিত করেছিলেন।


ভি.এস. বাবু এই বছর টিভিকে-তে যোগ দেন

ভি.এস. বাবু পূর্বে ডিএমকে-র বিধায়ক ছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি কোলাথুর আসনে এম.কে. স্ট্যালিনের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন। কিন্তু পরে দল ছেড়ে এআইএডিএমকে-তে যোগ দেন তিনি। পরবর্তীকালে, ৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ তিনি থালাপতি বিজয়ের টিভিকে-তে যোগ দেন।


কোলাথুরে ১৪ রাউন্ডে গণনা সম্পন্ন হয়েছে। টিভিকে-র ভিএস বাবু এখন পর্যন্ত ৫৬,৯৬৬ ভোট পেয়েছেন। এমকে স্ট্যালিন পেয়েছেন ৪৯,২২৮ ভোট। এআইএডিএমকে প্রার্থী সান্তানা কৃষ্ণান পেয়েছেন ১৩,৪৪৩ ভোট। কমিশনের তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোলাথুর আসনে পরাজিত হয়েছেন।


স্ট্যালিন কোলাথুর আসনে টানা তিনবার জয়লাভ করেছেন-

এম. কে. স্ট্যালিন তামিলনাড়ুর রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি পাঁচবারের তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম. করুণানিধির পুত্র। ২০১৮ সালে এম. করুণানিধির মৃত্যুর পর তিনি ডিএমকে-র সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালে ভিলিভাক্কাম এবং পুরাসাভাক্কাম নির্বাচনী এলাকার অংশবিশেষ একত্রিত করে কোলাথুর বিধানসভা কেন্দ্রটি গঠন করা হয়। এই কেন্দ্রটি গঠিত হওয়ার পর থেকেই এম. কে. স্ট্যালিন এর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad