'দুর্নীতিতে জিরো টলারেন্স', তিনজলা কাণ্ডে কড়া শুভেন্দু! আলু চাষীদের জন্যও বড় বার্তা মুখ্যমন্ত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 13, 2026

'দুর্নীতিতে জিরো টলারেন্স', তিনজলা কাণ্ডে কড়া শুভেন্দু! আলু চাষীদের জন্যও বড় বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে গত শনিবারেই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি। এরপরেই মুখ্যসচিবকে পাশে বসিয়ে একের পর এক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি যে কোনও ভাবেই বরদাস্ত নয়, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 


এদিন সাংবাদিক সম্মেলন উঠে আসে তিলজলা প্রসঙ্গ। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন দু'জন। মুখ্যমন্ত্রী বলেন, 'গতকাল একটা তদন্ত কমিটির রিপোর্ট তলব করেছিলাম। কমিটির রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তা আমাদের রাজ্য বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। কোনও বিল্ডিং পরিকল্পনা নেই। অসঙ্গতি একাধিক ক্ষেত্রে। সম্পূর্ণ অবৈধ।' 


সেইসঙ্গেই তিনি বলেন, 'অবৈধ কারখানার মালিক-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে স্থায়ীভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সিএসসি-কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, সমস্ত অবৈধ কারখানার দ্রুত ইন্টারন্যাল বডি গঠন করে, সেসব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। তিলজলার অবৈধ কাঠামো ভেঙে ফেলতে হবে একদিনের মধ্যেই।'


প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়েও জিরো টলারেন্স নীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই সরকার অনেক প্রত্যাশা এগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বারবার নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি সংকল্প পত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যেই কার্যকর হবে। আজ আমি সই করলাম। গত সরকার চারটা সিবিআই মামলা আটকে রেখেছিল।'


সিবিআই অনুমোদন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'যেসব আধিকারিকেরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা, তারা চার্জশিট দিয়ে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, অনুমতি নিতে হয়। বিদায়ী সরকার, তাঁর মুখ্যমন্ত্রী এই অনুমোদন আটকে রেখেছিলেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজ আমরা সিবিআইকে তিনটি দপ্তরের আধিকারিকরা, যাঁরা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাঁদের অনুমোদন দিলাম।'


আলু চাষীদের পাশে থাকারও বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'গত সরকার আলু চাষীদের ওপর অত্যাচার করেছে। আমরা সেটা বন্ধ করলাম। কোনও ইন্টারেস্টেড বর্ডারে কোনও চাষী কোনও কৃষিজ ফসল বা প্রাণীসম্পদ উৎপাদনকারীদের, কোনও ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউ হয়রানি করতে পারবে না। ওখানে দায়িত্ব থাকা সকলকে নির্দেশিকা দেওয়া হয়েছে।'

No comments:

Post a Comment

Post Top Ad