'রথীন-জ্যোতিপ্রিয় নই', বললেন অশোক! রেশন দুর্নীতি নিয়ে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 13, 2026

'রথীন-জ্যোতিপ্রিয় নই', বললেন অশোক! রেশন দুর্নীতি নিয়ে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর


কলকাতা: রেশনে আর আটা নয়, এবার থেকে মিলবে গম। এমনই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রেশনে এবারে আটা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে। নিম্নমানের চাল দেওয়া হতো, অভিযোগ ছিল। সেই নিম্নমানের চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারি যা নিয়ম সেই অনুযায়ী কাজ চলবে। তবে মানুষের খাবারের মান নিয়ে কোনও আপোষ করবে না রাজ্য সরকার। 


খাদ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার যে গম পাঠাচ্ছে সেটাই মানুষের হাতে তুলে দেওয়া হবে। হঠাৎ কেন আটা দেওয়ার সিদ্ধান্ত? খাদ্যমন্ত্রী জানান, মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দুটোই তৈরি করে। আটা রেশনে বিলি হয়। ময়দা তৈরির পর যে বর্জ থাকতো সেটা আটার সঙ্গে মিশিয়ে রেশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হত। পশ্চিমবঙ্গের মানুষের খাবার নিয়ে এই দুর্নীতি হয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


তবে কম দেওয়ার ক্ষেত্রেও রেশন দোকানগুলিতে করা নজর রাখবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে যে গম পাঠানো হচ্ছে সেটা যদি বদল করে কোনও রেশন দোকান তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।


রেশন সামগ্রীর গুণমানের পাশাপাশি সুবিশাল দুর্নীতির অভিযোগে বিদ্ধ ছিল রাজ্যের খাদ্য দফতর। দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছনোর আশ্বাস দেন অশোক। মন্ত্রী বলেন, 'সাত দিন অপেক্ষা করুন। দেখুন কী করা হয়।'


পাশাপাশি তিনি বলেন, মাঠে নেমে কাজ করবেন। তিনি বলেন, "আমি রথীন ঘোষ বা জ্যোতিপ্রিয় মল্লিক নই। আমি মাটির মানুষ। আমি কখন কোথায় যাব, না কোনও আধিকারিক, না কাউকে জানিয়ে যাব। আবার যেখানে মন চাইবে, আমি যেতে পারি। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমার ওপর ভরসা করেছে, তাঁদের ভরসার মর্যাদা আমি দেব।" রেশনে এতদিনের দুর্নীতির অভিযোগ, এত সহজে কি কমানো সম্ভব হবে? অশোকের বার্তা, 'চেষ্টা করলে হবেই। আমাকে একটু সময় দিতে হবে।'

No comments:

Post a Comment

Post Top Ad