কলকাতা: 'পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেওয়া হবে', কড়া দাওয়াই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। শনিবার একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। সেইসঙ্গে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সরব হন দিলীপ ঘোষ।
রাজাবাজারে রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে শুক্রবার তুমুল উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ভুল সময়ে জন্মেছে তো, সেজন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে। কিন্তু ভুলে না যায় যে, সরকারটা পাল্টে গেছে। যে যতবড় হনু হোক, কাউকে ছাড়া হবে না।
'ক্ষুদা মেহেরবান তো গাধা পহেলবান' প্রচলিত বাক্য তুলে ধরে দিলীপ ঘোষের কটাক্ষ, 'অনেক গাধা পহেলবান হয়েছিল। সব গাধাকে ঢোকানো হবে এখন।' তিনি বলেন, "বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, অনুগামী-প্রতিগামী যেই হোক, ভুলে না যায় যেন বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেওয়া হবে।"
এছাড়াও প্রেসিডেন্সির ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক, শাহজাহান-সহ ২৩ টা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিয়ে মন্ত্রী বলেন, "সবে শুরু হয়েছে। যেখানে যেখানে ঘুন ধরেছে সেখানে সেখানে আমরা ওষুধ স্প্রে করব।"
তিলজলা কাণ্ডে কড়া পদক্ষেপ কিন্তু বাড়ি না ভাঙতে নির্দেশ হাইকোর্টের। এরপর শতরূপ ঘোষের ঘোষণা, 'বাংলায় বুলডোজার আটকে দিলাম'। এই বিষয়ে মন্ত্রী বলেন, "অনেক কিছু আটকানোর চেষ্টা করছেন। ৫০ বছরের আটকেছেন বাংলাকে। ওনারা ভাবছেন কোর্টে গিয়ে এটা-ওটা করে দু'চারটে ভোট পাবেন। সেদিন চলে গেছে। মানুষ আর পেছনে তাকাবে না। কিন্তু এর ফল ভোগ করতে হবে।"

No comments:
Post a Comment