সীমান্ত হবে দুর্ভেদ্য দুর্গ, অনুপ্রবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি শাহর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 8, 2026

সীমান্ত হবে দুর্ভেদ্য দুর্গ, অনুপ্রবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি শাহর


কলকাতা: বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী।‌ শুক্রবার অমিত শাহ এই ঘোষণা করেন।‌ এর পাশাপাশি এদিন বাংলার জনগণকে করজোড়ে প্রণাম জানান শাহ। সেইসঙ্গে তিনি বলেন নতুন সরকারের কাজ কী ও কেমন হবে। অবৈধ অনুপ্রবেশ নিয়েও হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন যে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গ ও আসামকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। এখন থেকে অনুপ্রবেশকারীদের পক্ষে বাংলায় প্রবেশ করা অসম্ভব হবে। 


এদিন কলকাতায় বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন অমিত শাহ। এরপর সমস্ত কর্মীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন, সহিংসতা ও হুমকির অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বাংলার নির্বাচনে জনগণ বিজেপির ওপর আস্থা প্রকাশ করেছেন।



অমিত শাহ বলেন, "আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব। বাংলার নির্বাচনে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপুল জনরায়ের ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বাংলায় বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ এবং গো-পাচার অসম্ভব হয়ে যাবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আজ ত্রিপুরায় আমাদের সরকার, আসামে আমাদের সরকার এবং এখন বাংলাতেও আমাদের সরকার। অনুপ্রবেশ ও গো-পাচার অসম্ভব হয়ে পড়বে। পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার দৃঢ় সংকল্প নিয়ে এই সীমান্তকে জাতীয় নিরাপত্তার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে।"


তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও অমিত শাহ আরও বলেন, "আমি ভবানীপুরের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। গত নির্বাচনে শুভেন্দু দা নন্দীগ্রামে দিদিকে পরাজিত করেছেন। আমি দিদির একটি সাক্ষাৎকার দেখেছি, যেখানে তিনি বলেছেন, "আমি ওর শক্ত ঘাঁটিতে লড়তে গিয়েছিলাম... দিদি, এবার শুভেন্দু দা আপনাকে আপনার নিজের ঘরেই পরাজিত করেছেন।"

No comments:

Post a Comment

Post Top Ad