অস্ত্র হাতে ছবির মাশুল! সাসপেন্ড কালীঘাট থানার ওসি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 2, 2026

অস্ত্র হাতে ছবির মাশুল! সাসপেন্ড কালীঘাট থানার ওসি


কলকাতা: সমাজমাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করে বির্তক শুরু হয়েছিল। এবারে সাসপেন্ড করা হল সেই ওসিকে। শনিবার কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাসকে সাসপেন্ড করা হল। নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে কালীঘাট থানার ওসি হিসেবে আনা হয়েছিল গৌতম দাসকে। যিনি আগে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন।

চেয়ারে বসেই বিতর্কে জড়ান গৌতম। কালীঘাট থানার ওসির সমাজমাধ্যমে পোস্ট করা একটি ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি'। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেন তিনি।

জয়প্রকাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, গৌতম দাস পুলিশের উর্দি পরে চেয়ারে বসে আছেন। তাক করে আছেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর সেই ছবির ক্যাপশনে লেখা, 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি'।

ছবিটি পোস্ট করে জয়প্রকাশ মজুমদার লিখেছিলেন-'শুধু উদ্বেগজনকই নয়, আইনগত দৃষ্টিতেও অত্যন্ত আপত্তিকর এই ছবি। এখানে দেখা যাচ্ছে, ওসি হাতে একটি অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে কারও দিকে তাক করে রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।'

জয়প্রকাশের সংযোজন, 'আমাদের রাজ্যে ডিউটিতে থাকা কোনও পুলিশ কর্মী ইউনিফর্ম পরে নিজের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন না-কলকাতা পুলিশের এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। অন্যান্য রাজ্যেও এ ধরণের বিধিনিষেধ চালু রয়েছে। তা ছাড়া, ভারত সরকারের বর্তমান সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রোটোকল অনুযায়ী অস্ত্রের এ ভাবে প্রকাশ্য প্রদর্শন, বিশেষ করে হুমকিমূলক বার্তার সঙ্গে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।'

দ্বিতীয়ত, ওই অস্ত্রটি তাঁর কাছে সরকারি ভাবে ছিল কি না কিংবা তিনি এই ধরণের অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষিত কি না- এই বিষয়গুলিও প্রশ্নের মুখে। তৃতীয়ত, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের লক্ষ্য ও ভাষা অত্যন্ত বিপজ্জনক এবং বিতর্কিত, যা সাধারণ মানুষের প্রতি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে বলেও এক্স-পোস্টে লিখেছিলেন জয়প্রকাশ। এইরূপ গুরুতর আপত্তিকর ও আইনভঙ্গকারী কাজ মার্জনা করা যায় না এবং এর তদন্ত ও যথাযথ শাস্তি হওয়া উচিৎ, বলেও লেখেন তিনি।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তৃণমূল নেতা। 


সেই ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। আর এবারে ভোটের গণনার আগেই সরিয়ে দেওয়া হল ওসি গৌতম দাসকে। নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। তিনি আগে উল্টোডাঙার ওসি ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad