সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ গ্ৰেফতার নেপালের দুষ্কৃতী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ গ্ৰেফতার নেপালের দুষ্কৃতী


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: জাতীয় সড়ক এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্ৰেফতার নেপালের এক দুষ্কৃতীকে। বড়সড় সাফল্য পেল এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ভালুকগাড়ার ৩২৭নং জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। 


ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি মেলায় আরোও বেশি সন্দেহ হয় এসএসবি জওয়ানদের। ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এরপরেই এই ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এস এস বি। খড়িবাড়ি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম ধৃত নবীন থাপা মগর(৩১)। সে নেপালের কাঁকরভিটার বাসিন্দা। 


খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে দুটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিহারের কিষানগঞ্জ থেকে নিয়ে এসেছিল ধৃত। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ডিলেভারির ছক ছিল ধৃতের। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। 


ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছেন দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। সীমান্ত এলাকায় ওই ব্যক্তি অর্থাৎ নেপালের বাসিন্দা কেনই বা আগ্নেয়াস্ত্র ডেলিভারি করতে এসেছিল? তার আসল উদ্দেশ্যই বা কি ছিল? এই ঘটনায় আর কে বা কারা জড়িত? এইসব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad