বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, এক সপ্তাহে দ্বিতীয়বার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, এক সপ্তাহে দ্বিতীয়বার

 


ন্যাশনাল ডেস্ক, ১৯ মে ২০২৬: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। তেল কোম্পানিগুলো প্রতি লিটার ডিজেলের দাম ৯১ পয়সা এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বাড়িয়েছে। এখন দিল্লীতে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৯১.৫৮ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ৯৮.৬৪ টাকা হয়েছে।


সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়েছে। এখন এখানে পেট্রোলের নতুন দর প্রতি লিটার ১০৯.৭০ টাকা এবং ডিজেলের নতুন দর প্রতি লিটার ৯৬.০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।



মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯১ পয়সা ও ৯৪ পয়সা বাড়ানো হয়েছে। এখন পেট্রোল প্রতি লিটার ১০৭.৫৯ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.০৮ টাকায় বিক্রি হচ্ছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮২ টাকা ও ৮৬ টাকা বাড়ানো হয়েছে। এখানে পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ১০৪.৪৯ টাকা ও ৯৬.১১ টাকা।


এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। এর আগে শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছিল। গত চার বছরে পেট্রোল ও ডিজেলের দামে এটিই ছিল প্রথম বৃদ্ধি। পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির আগে দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৪.৭৭ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৮৭.৬৭ টাকায় বিক্রি হচ্ছিল।


উল্লেখ্য, কয়েকদিন আগে, পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের পেট্রোল ও ডিজেল সাশ্রয় করার জন্য আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি রাজ্য ‘ওয়ার্ক ফ্রম হোম’-সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।


এদিকে এরই মধ্যে পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যের প্রতিবাদে অনেক সংগঠন রাস্তায় নামার ঘোষণাও দিয়েছে। ভাড়া বৃদ্ধির দাবীতে দিল্লির ট্যাক্সি ও অটো চালক ইউনিয়নগুলো ২১ থেকে ২৩ মে পর্যন্ত তিন দিনের ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছে। রাজধানীতে চালক শক্তি ইউনিয়ন ২১, ২২ ও ২৩ মে চাক্কা জ্যামের ডাক দিয়েছে এবং এই দিনগুলিতে যানবাহন না চালানোর আবেদন জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad