রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল


কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন‌ মনোজ কুমার আগরওয়াল। চলতি বছর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তিনি। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তাঁর অধীনেই। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। এরপরই এই জল্পনা জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সোমবার মুখ্যসচিব হিসেবে তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার।


উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবরজার্ভার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। এবার প্রবীণ আইএএস মনোজ আগরওয়ালও রাজ্য প্রশাসনের শীর্ষমহলে ঠাঁই পেলেন। আগের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লীতে রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের কৃতী মনোজ কুমার আগরওয়াল, ১৯৯০ সালের ব্যাচের আইএএস। তিনি ইংরেজি ও হিন্দিতে দক্ষ। তবে, তিনি বাংলা বলতে ও বুঝতে পারেন ভালোই। জেলাশাসক থেকে অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিবের মতো রাজ্যের একাধিক পদের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।



ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই এবারের ভোটে হিংসার কোনও ঘটনা ঘটেনি। ছাব্বিশের নির্বাচনের সময় থেকে এসআইআর পর্ব ও পরে ভোটের হিংসা ভালোভাবে সামাল দিয়েছিলেন তিনি। তবে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন। যদিও সেসব কিছুতে পাত্তা না দিয়ে তিনি সব দায়িত্ব সামলেছেন নিজের হাতে। আর এবারে ভোট মিটতেই দেখা গেল রাজ্যের মুখ্যসচিব পদ পেলেন মনোজ আগরওয়াল। 


No comments:

Post a Comment

Post Top Ad