নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: জুয়ার ঠেকে পুলিশের হানা। গ্ৰেফতার ৭ জন, জাল নোটসহ পাকড়াও এক। সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বড়সড় সাফল্য পায়। একটি অভিযানে জুয়ার ঠেক থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে-নাতে পাকড়াও করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সামশেরগঞ্জের চাঁদনিদোহা এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়ার ঠেক থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইতাব আলী, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ ও বাপন সরকার।ধৃতদের কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা উদ্ধার হয়েছে।
অন্যদিকে, সামশেরগঞ্জের কলাবাগান ঘাট এলাকায় পাচারের আগেই উদ্ধার হয় জাল নোট। একটি স্কুলব্যাগে করে বিপুল পরিমাণ জালনোট নিয়ে আসার পথে পুলিশের হাতে ধরা পড়ে এক পাচারকারী। ধৃতের নাম মন্টু শেখ, বয়স ৩৭ বছর। ধৃত ব্যক্তি লালগোলা থানার লালডহরি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি একটি সাধারণ স্কুল ব্যাগে করে জানলোট নিয়ে আসছিল সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে মোট ৫১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।
আজ শনিবার সামশেরগঞ্জ থানা থেকে কড়া নিরাপত্তায় ধৃত আটজনকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ মূলক কাজ রুখতে পুলিশের এই ধরণের অভিযান জারি থাকবে বলে সামসেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। সামশেরগঞ্জ থানার এই সক্রিয় ভূমিকায় খুশি সাধারণ মানুষ।

No comments:
Post a Comment