স্বস্তির বৃষ্টি থামলেই চেনা দহন, বাড়বে তাপমাত্রা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

স্বস্তির বৃষ্টি থামলেই চেনা দহন, বাড়বে তাপমাত্রা


কলকাতা: বৈশাখের শেষ লগ্নেও দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে গরমটা এবার সেভাবে বোঝানি। কিন্তু এই স্বস্তি আর বেশিদিন নেই, এমনই জানাচ্ছে আবহাওয়া অফিস। এরপরই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তড়তড়িয়ে বাড়বে তাপমাত্রা। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আকাশ পরিষ্কার হতেই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বা ঘাম ঝড়ানো গরম বাড়তে শুরু করবে। তবে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু'টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad