'গণ্ডারের গায়ে সুড়সুড়ি---', ফলতায় পুননির্বাচন নিয়ে নজিরবিহীন কটাক্ষ কুণালের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 3, 2026

'গণ্ডারের গায়ে সুড়সুড়ি---', ফলতায় পুননির্বাচন নিয়ে নজিরবিহীন কটাক্ষ কুণালের


কলকাতা: ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। এখানে ফের একুশে মে নির্বাচন হবে। এখানকার ২৮৫টি বুথে এদিন ফের হতে চলেছে ভোট গ্ৰহণ। আর কমিশনের এই সিদ্ধান্তকেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা প্রার্থী কুণাল ঘোষ। শনিবার রাতে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় কমিশনকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেতা।


কুণাল ঘোষ বলেন, পুরো ফলতায় একুশে মে পুননির্বাচন ঘোষণা করেছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন।‌ আপনাদের বজ্র আঁটুনি কি ফস্কা গেড়ো? এত কিছুর পরেও গোটা ফলতা জুড়ে রিগিং হল আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না!" তাঁর কটাক্ষ, 'গণ্ডারের গায়ে সুড়সুড়ি দিলে তিনদিন পর হাসে।'



নাম না নিয়ে আইপিএস অজয় পাল শর্মাকেও কটাক্ষ করেন তিনি। কমিশনকে নিশানা করে কুণাল বলেন, "আপনাদের মুজরো সিংঘাম, সে তো এত ডায়লগ, এত ডায়লগ! সে দাঁড়িয়ে রইল আর এত রিডিং হল, আগে ওঁকে সাসপেন্ড করুন। তাহলে ও কেন পার পেয়ে যাবে!" কুণালের কথায়, "এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেনা, আধা সেনা তাঁরা গোটা ফলতা জুড়ে রিগিং ধরতে পারল না!"


তাঁর দাবী, নির্বাচন কমিশন যা করছে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, "যখন, যে সময় এই পুননির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে ২৩০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থীই জিতবেন।"


কমিশনের উদ্দেশ্যে কুণালের বার্তা, আপনাদের শুধু-শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তাঁর প্রশ্ন, "যদি এত রিগিং হয়ে থাকে, তাহলে ভোটের দিন প্রতিক্রিয়া দিলেন না কেন? মুজরো সিংঘম কী করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কী করছিল?" কুণালের কটাক্ষ, "ঘুম ভাঙল তিনদিন পর! রাজনৈতিক ছক কষে! এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি।"

No comments:

Post a Comment

Post Top Ad