শুভেন্দুর শপথ! ব্রিগেডে চাঁদের হাট, পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

শুভেন্দুর শপথ! ব্রিগেডে চাঁদের হাট, পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী


কলকাতা: আজ পশ্চিমবঙ্গে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। বিজেপি-শাসিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। সকাল ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিজেপি এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন। 


প্রোটোকল অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। শপথগ্রহণ অনুষ্ঠানটি সকাল ১১টায় হওয়ার কথা থাকলেও কলকাতার ব্রিগেড প্যারেডের পরিবেশ ইতিমধ্যেই গেরুয়া হয়ে উঠেছে। বাংলার দূর-দূরান্ত থেকে বিজেপি সমর্থকেরা কলকাতায় এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ব্রিগেডে। আগেই পৌঁছেছেন ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেডে পৌঁছেছেন রাজ্যপাল আরএন রবি। 


এদিন বায়ুসেনার বিমানে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী মোদী। কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। এখান থেকে হেলিকপ্টারে করে রেসকোর্স, তারপর ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয় তাঁর কনভয়। প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে ২৩ জনের তালিকা তৈরি করা হয়েছে।


ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেন চাঁদের হাট। মঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-সহ বিশিষ্টরা উপস্থিত রয়েছেন মঞ্চে। 




No comments:

Post a Comment

Post Top Ad