রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 


কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মর্যাদাপূর্ণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে শপথ গ্ৰহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। শুভেন্দু অধিকারী শপথ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী পদে। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন শুভেন্দু। 

সংবাদমাধ্যমের খবরে অনুযায়ী, আরও চারজন বিধায়কও এদিন শপথ নিতে পারেন, যদিও তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এদিন মঞ্চে ওঠার আগে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে একটি ছোট রোডশো করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর একপাশে ছিলেন শুভেন্দু অধিকারী এবং অন্যপাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই সময় চারিদিক 'জয় শ্রী রাম' স্লোগানে মুখরিত হয়।


এর আগে, শুক্রবার কলকাতায় একটি সভায় শুভেন্দু বিধায়ক দলের নেতা নির্বাচিত হন। অমিত শাহ তাঁর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিসেবে। এরপর শুভেন্দু রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবী জানান। 


পশ্চিমবঙ্গে প্রথমবার গঠিত হতে চলেছে বিজেপি সরকার। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রয়েছেন এবারের নির্বাচনে জয়ী প্রার্থীরা। এছাড়াও সাধু-সন্তদের বিপুল সমাগম দেখা যাচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে বিজেপি ও এনডিএ নেতারা কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে আসছেন। বাংলার স্থানীয় নেতা ও কর্মীদের পাশাপাশি বহু সাধু-সন্তও এসে পৌঁছেছেন। এক সাধু বলেন, "এখন যেহেতু রামরাজ্য শুরু হয়েছে, সাধু-সন্তরা এখানে এসেছেন...।"


আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, “'আনন্দের শহর'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো এক পরম গর্ব ও আনন্দের মুহূর্ত। আজ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণ করছি। আজ দশকের পর দশকের দুঃশাসনের অবসান এবং উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির 'ডাবল-ইঞ্জিন' যুগের সূচনা হল। 'সোনার বাংলা'র যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হল। স্বাগতম, প্রধানমন্ত্রী।”

No comments:

Post a Comment

Post Top Ad