দুষ্কর্মের শাস্তি! তৃণমূল নেতাকে কান ধরে ক্ষমা চাওয়াল বিজেপি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

দুষ্কর্মের শাস্তি! তৃণমূল নেতাকে কান ধরে ক্ষমা চাওয়াল বিজেপি


উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেতাকে কান ধরে ক্ষমা চাওয়াল বিজেপি। উত্তর ২৪ পরগনার বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাসব দাশগুপ্ত ওরফে দাদনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। একুশের ভোট পরবর্তী হিংসায় মদত দিয়েছিলেন তিনি। এছাড়াও বেআইনি কাজ ও স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরকে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাওয়াল বিজেপি। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ)। 


জানা গেছে, বরানগর ২৪ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন বাসব চন্দ্র ঘোষ (দোদন)। ২০১৫ থেকে ২০২২ সাল অবধি তিনি এই পদে ছিলেন। 

এমনকি কাঞ্চন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই ভিডিওতে দেখা যায়

এই কাঞ্চনকেও। এই ব্যক্তি বরানগর ২৬ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধির ঘনিষ্ঠ বলে জানা গেছে।


অভিযোগ, প্রায় অর্ধশত বিজেপি নেতা-কর্মী প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় তিনি মদত দিয়েছেন বলে অভিযোগ তোলেন বিজেপির কর্মী-সমর্থকরা। পাশাপাশি বেআইনি কাজ ও স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তোলা হয়। 


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মীরা ভুল স্বীকারের বয়ান বেঁধে দেন তাঁকে। প্রথমে প্রাক্তন কাউন্সিলর হাতজোড় করে ভুল স্বীকার করেন। তিনি বলেন, 'আমি কাউন্সিলর থাকাকালীন যে অকথ্য অত্যাচার করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি।' কিন্তু এখানেই থামেনি এই বিষয়টি। এরপর প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ানো হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad