তৃণমূল নেতার গুদামে বন্যার ত্রাণ! ধরা পড়তেই উত্তেজনা-বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

তৃণমূল নেতার গুদামে বন্যার ত্রাণ! ধরা পড়তেই উত্তেজনা-বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: প্রকাশ্যে তৃণমূল নেতার দুর্নীতি। ব্যক্তিগত গুদাম থেকে উদ্ধার বন্যার ত্রাণ সামগ্রী। ঘটনায় চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পঞ্চায়েত সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার হয় এই বন্যা ত্রাণ সামগ্রী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 


পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য রাম পালের ব্যক্তিগত গুদাম থেকে উদ্ধার একাধিক ত্রিপল ও বন্যা ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। 


মঙ্গলবার, দুপুর নাগাদ পঞ্চায়েত সদস্য রাম পালের দোকানের গোডাউন থেকে প্রচুর ত্রিপল ও সরকারি ত্রানসামগ্রী ট্রলিতে লোড করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আর তা নজরে আসতেই এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা। অভিযোগ, মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাম পাল বন্যার সময় সরকারের দেওয়া বিপুল ত্রাণ সামগ্রী নিজের ব্যক্তিগত গুদাম মজুত করে রেখেছিলেন। স্থানীয়দের দাবী, বন্যার সময় বহু দুর্গত মানুষ প্রয়োজনীয় ত্রাণ পাননি।  


গোডাউন থেকে ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।‌ ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের বিধায়ক শীতল কপাট এবং ঘাটাল থানার পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে অভিযুক্ত তৃণমূল সদস্য রাম পালের দাবী, অঞ্চল কমিটির নির্দেশেই তিনি ওই সামগ্রী নিজের গোডাউনে রেখেছিলেন। পরবর্তীতে রাম পালকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যায় পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad