'প্রতি মাসে আসব', উত্তরবঙ্গে পা রেখেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! শুভেন্দুকে স্বাগত জানাতে জমকালো আয়োজন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

'প্রতি মাসে আসব', উত্তরবঙ্গে পা রেখেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! শুভেন্দুকে স্বাগত জানাতে জমকালো আয়োজন


শিলিগুড়ি: 'প্রতি মাসে আসব', উত্তরবঙ্গে পা রেখেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌ মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়িতে জমকালো আয়োজন করা হয়। এদিন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুধবার প্রথম উত্তরবঙ্গে এসেই শুভেন্দু অধিকারীর ঘোষণা, প্রতি মাসে তিনি এবার থেকে উত্তরবঙ্গে আসবেন। শুধু তাই নয়, সপ্তাহে একদিন করে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকও। 


মুখ্যমন্ত্রীর আগমণ ঘিরে বাগডোগরা বিমানবন্দরে ছিল সাজো সাজো রব। ঢাক-ঢোল থেকে শঙ্খ কিছুই বাদ ছিল না। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিধায়ক শঙ্কর ঘোষ-সহ জেলা বিজেপি নেতৃত্বরা। মালা-ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য সাধারণ মানুষদের শুভেচ্ছা জানান।


উত্তরকন্যায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। আর শুভেন্দু আসার আগেই শিলিগুড়ির বিজেপি দফতরে পৌঁছে যান প্রবীণ কর্মী মাখনলাল সরকার। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। 


শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে প্রতি মাসে উত্তরবঙ্গে আসবেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের কাজও খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের কাজকর্ম দেখাশোনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করে তাঁদের দাবীদাওয়া-কথা শুনবেন। 


এদিন বেলা ১১টার পর বাগডোগরা বিমানবন্দরে নামেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো, বরণ করার জন্য প্রস্তুত ছিল পাহাড়। সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থক, মানুষজন অধীর আগ্রহে বিমান বন্দরের বাইরে, রাস্তায় শুভেন্দুকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করেছেন। বিমান বন্দরের বাইরে বেরিয়ে উত্তরবঙ্গের মানুষদের হাতজোর করে নমস্কার করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য উত্তরবঙ্গকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একপাশে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও অন্যপাশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।”


 এদিন মুখ্যমন্ত্রী উত্তরের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গবাসীদের জন্য মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

No comments:

Post a Comment

Post Top Ad