তীব্র দাবদাহের মাঝেই দুর্যোগের ছায়া, একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 24, 2026

তীব্র দাবদাহের মাঝেই দুর্যোগের ছায়া, একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 


কলকাতা: তাপমাত্রার পারদ দিনের পর দিন বেড়েই চলেছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির বদলে গুমোট গরম অস্বস্তি আরও বাড়িয়ে দেবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আজ রবিবার সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভ্যাপসা গরম থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আর এই কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী সপ্তাহান্তে।


রবিবার দক্ষিণের কয়েকটি জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশি বর্ধমান এবং বীরভূম জেলায়। তবে সেইসঙ্গে, ভ্যাপসা গরম থাকতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবার ২৬ মে পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণে। গরম ও অস্বস্তি বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ফিল্ড লাইক টেম্পারেচার অনেকটা বেশি অনুভূত হবে।


ওদিকে উত্তরবঙ্গের চিত্র একটু ভিন্ন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উড়িষ্যাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে আজ রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।


এদিকে ২৭ মে বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতি ও শুক্রবার, জানিয়েছে হাওয়া অফিস।

No comments:

Post a Comment

Post Top Ad