ডিম হামলার আশঙ্কা! কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 7, 2026

ডিম হামলার আশঙ্কা! কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার


কলকাতা: ডিম ক্যালসিয়ামের ভালো উৎস। খেলে হাড় মজবুত হয়, একথা তো আমরা সবাই জানি। আর ছোট বড় প্রায় সকলেরই পছন্দের তালিকায় থাকে এই ডিম। কিন্তু সম্প্রতি এই ডিম'ই হয়ে উঠেছে ত্রাস! না না সকলের ক্ষেত্রে নয়, তৃণমূল নেতা-নেত্রীদের মনে এখন ডিম যেন বড় আতঙ্ক। কারণ কখন কার গায়ে উড়ে এসে পড়বে, বুঝতে পারছেন না কেউই । বর্তমানে যা পরিস্থিতি, তাতে করে শুধু তৃণমূল নেতা-নেত্রী নয়, আশঙ্কা তৃণমূল ভবনেও হতে পারে ডিম হামলা! কাউন্সিলরদের ওপরেও জনরোষ যে আছড়ে পড়বে না, তা কে বলতে পারে! আর এতেই নাকি আসতে নারাজ অনেক জনপ্রতিনিধি। ফলত, রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।


তৃণমূল সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবরই নাকি এসেছে তাঁদের কাছে!

এহেন পরিস্থিতিতে পুরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে নারাজ। এই মর্মে বার্তাও যাচ্ছিল উচ্চ নেতৃত্বের কাছে। তাতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত। 


এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লীতে উড়ে যাওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার আগে যদি তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হয় তা মোটেও 'সুদৃশ্য' হবে না। তাই সবদিক বিচার করে আজকের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তবে নতুন মেয়র নির্বাচনের জন্য যে প্রক্রিয়া তা গোপনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নেবে দল, অন্তত দলীয় সূত্রে এমনটাই খবর। 


উল্লেখ্য, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে। এই আবহেই তৃণমূল নতুন মেয়র বসানো নিয়ে তোড়জোড় শুরু করেছে। শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদে বসানো হতে পারে, এই গুঞ্জনের মাঝেই রবিবার কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়। কিন্তু তা শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হল।

No comments:

Post a Comment

Post Top Ad