সই কেলেঙ্কারি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অভিষেক, সিআইডিকে চিঠি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 8, 2026

সই কেলেঙ্কারি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অভিষেক, সিআইডিকে চিঠি

 


কলকাতা: বিধানসভার সই কেলেঙ্কারি কাণ্ডে ফের সিআইডি হাজিরা এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখে তদন্তকারী সংস্থার কাছে সময় চান তিনি। বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠকে যোগ দিতে শনিবারেই দিল্লী পাড়ি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। এর আগে সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। বুধবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। একথা জানিয়ে সিআইডিকে এদিন চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। এই নিয়ে দ্বিতীয় বার সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক। 


বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিতে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। গত ১ জুন তাঁকে সিআইডি দফতরে হাজির হতে বলা হলেও তিনি যাননি। শনিবার সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক আর সেই থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি পাঠান অভিষেক। সেদিন বিকেলেই সিআইডি আধিকারিকরা তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নতুন নোটিশ দিয়ে আসেন এবং ৮ জুন হাজিরার নির্দেশ দেন। 



সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিষেক। নোটিশ খারিজের আবেদনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, সেই আর্জি জানানো হয়। গ্ৰেফতারির আশঙ্কায় রক্ষাকবচেরও আর্জি জানান অভিষেক। শুক্রবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলেও তা ধোপে টেকেনি। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১০ তারিখ ওই মামলার শুনানি হবে। এদিকে ৮ তারিখেই বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকেরও দিল্লী যাওয়ার কথা ছিল এবং মমতার একদিন আগে শনিবারেই তিনি দিল্লী চলে যান। এমতাবস্থায় প্রশ্ন উঠছিলই যে সোমবার কি সিআইডি-র ডাকে অভিষেক সাড়া দেবেন? কিন্তু এদিন দেখা গেল হাজিরা এড়িয়েই গেলেন তৃণমূল সাংসদ। 


সিআইডি জানিয়েছে, অভিষেকের চিঠি মিলেছে। তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হবে, তার উত্তর সময়ের অপেক্ষা। 




No comments:

Post a Comment

Post Top Ad