বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লীতেও শহীদ স্মরণ! একুশে জুলাই নিয়ে মহা পরিকল্পনা কাকলি-সুদীপদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 19, 2026

বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লীতেও শহীদ স্মরণ! একুশে জুলাই নিয়ে মহা পরিকল্পনা কাকলি-সুদীপদের


কলকাতা: শহীদ দিবস পালন নিয়ে দড়ি টানাটানি চলছে। এবারে তৃণমূলের দুই শিবিরই ২১শে জুলাই শহীদ দিবস পালন করতে চলেছে। অন্যদিকে কংগ্রেসও এই দিনটি পালন করবে। তবে এবারে বাংলার গণ্ডি ছাড়িয়ে দিল্লিতেও শহীদ স্মরণ। কলকাতার ধর্মতলা পেরিয়ে এবার ২১ জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লীর রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন। কবিতা পাঠ, সংগীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্য দিয়েই কর্মসূচি হবে। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


কয়েক দিন আগেই অবশ্য এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যেই বলেছিলেন, “আমার শহীদ, তোমার শহীদ বলে কিছু নেই। শহীদ দিবস আমরাও পালন করব।” সেই ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। তবে সূত্রের খবর, এই কর্মসূচি ঘিরে দলের অন্দরে মতভেদ রয়েছে। এনসিপিআই বর্তমানে সরকার তথা বিজেপির শরিক দল। আর ২১ জুলাইয়ের শহীদ দিবস মূলত কংগ্রেসের কর্মসূচি, সেটা বিজেপি সরকারের শরিক দল কেন পালন করবে? সে প্রশ্নও উঠছে। তবুও রাজনৈতিক বার্তায় পিছিয়ে থাকতে নারাজ দল। সংসদের বাদল অধিবেশনের আবহে দিল্লীর বুকে শহীদ দিবস পালনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকদের একটা অংশ। 


আর শেষ পর্যন্ত দিল্লীতে এই কর্মসূচি হলে, এবারে ২১ জুলাই উপলক্ষে দেশের চারটি পৃথক স্থানে শহীদ দিবস পালন হবে, যা এককথায় নজিরবিহীন।

No comments:

Post a Comment

Post Top Ad