ভারী বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের একাংশ, চরম দুর্ভোগে এলাকাবাসী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 1, 2026

ভারী বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের একাংশ, চরম দুর্ভোগে এলাকাবাসী


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:- দু'দিনের প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাঁকসার বিভিন্ন এলাকা।পাশাপশি জলমগ্ন পানাগড় বাজারের ত্রয়ম্বকে দুর্গা মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকা ও রাস্তা ঘাট। এর জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। 


এলাকাবাসী জানিয়েছে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই এলাকায় একটু একটু করে জল জমতে শুরু হয়েছে। গত দু'দিনের ভারী বৃষ্টির জেরে জল আরও বেড়ে যাওয়ায় গোটা এলাকা জল থৈ থৈ। জমা জলের কারণে বাড়ির ভিতরে সাপ, ব্যাঙ ও অন্যান্য কীটপতঙ্গ ঢুকে পড়ছে। আতঙ্কে, ভয়ে কেউ বাড়ির বাইরের বের হতে পারছেন না। এমনকি বেশ কয়েকদিন ধরে ভক্তরাও আসছেন না মন্দিরে।

এলাকার নিকাশি নালা বেহাল থাকার কারণে জমা জল বের না হওয়ায় এই সমস্যা বলে দাবী এলাকাবাসীর। 


এদিকে সমস্যার কথা জানতে পেরে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য আনন্দ কুমার। তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পরই তিনি উদ্যোগ নিয়ে জমা জল বার করার জন্য শ্রমিক পাঠিয়েছেন। নিকাশি নালাগুলিও দ্রুত সাফাই করার ব্যবস্থা করা হবে।


তিনি বলেন, 'আমি কাল খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করেছি। ওখানে শ্রমিক পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওখানে একটা পাকা ড্রেন দরকার। আমরা পঞ্চায়েতের তরফে সেটা করে দেব খুব তাড়াতাড়ি। এরপর এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।'


তিনি এও জানান, অনেক জায়গায় ১০০ দিনের কাজ শুরু হলেও এখানে এখনও হয়নি। এইরকম নিকাশি সমস্যা যদিও অন্য কোথাও থাকে, পঞ্চায়েতের তরফে সেটার সমাধান করে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad