নেপালে হড়পা বানের তাণ্ডব! বালেন শাহকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, পাশে থাকার বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 26, 2026

নেপালে হড়পা বানের তাণ্ডব! বালেন শাহকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, পাশে থাকার বার্তা

 


ন্যাশনাল ডেস্ক, ২৬ আগস্ট ২০২৬: তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় হড়পা বানের তাণ্ডব। বুধবারের এই ঘটনায় এতে প্রায় ৪০০ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় রয়েছেন। আধিকারিকরা এ তথ্য দিয়েছেন। এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৯জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে ফোনে কথা বলে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সম্ভাব্য সব ধরণের মানবিক ও ত্রাণ সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে এই তথ্যটি জানিয়েছেন। তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে কথা বলেছি এবং নেপালের বন্যায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের আমাদের ভাই-বোনদের পাশে সংহতি জানাচ্ছে। ভারত নেপালকে সম্ভাব্য সব ধরণের মানবিক সহায়তা দিতে প্রস্তুত। আমাদের দলগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে একযোগে কাজ করছে।"



নেপালের এই বিধ্বংসী বন্যায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং অন্তত এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে তিব্বতের দিক থেকে ভোতে কোশি নদীতে বন্যা দেখা দেয়। তারা বলেন, এই আকস্মিক বন্যায় রাসুয়া ও ধাদিঙ জেলার পাশাপাশি কাঠমান্ডুর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নুয়াকোট জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।


নেপাল পর্যটন বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, রাসুয়ায় বন্যার কারণে ২৯১ জন বিদেশি নাগরিক ও ৯৩ জন নেপালি নাগরিকসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। বোর্ডের তথ্য অনুযায়ী, এই নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন প্রবাসী ভারতীয় (এনআরআই) এবং যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের অন্যান্য পর্যটকরাও রয়েছেন।


নেপাল পর্যটন বোর্ড সহায়তার জন্য একটি টোল-ফ্রি জরুরি নম্বর ১২৩৪, একটি হটলাইন নম্বর ১১৪৪ এবং ট্যুরিস্ট পুলিশের নম্বরও চালু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad